কলকাতা (৩১ জানুয়ারী ‘২৬):- শনিবার অপরাহ্ণে এই বছরের ‘বাণী বন্দনা সম্মান ২০২৬’ প্রদান করল ‘স্বাদে আহ্লাদে’।
প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত এই সম্মান প্রদান অনুষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজো সংগঠকদের পারিতোষিক, শংসাপত্র ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি অপর ৭ পুজো সংগঠকদের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়েছে।
সরস্বতী পুজো সংগঠকদের ‘বাণী বন্দনা সম্মান ২০২৬’ দেওয়ার পাশাপাশি এদিন পুরস্কার প্রদানকারী সংস্থা ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর প্রতিষ্ঠাতা নির্দেশক নন্দিনী ভট্টাচার্য, সিআইডি ওয়েস্ট বেঙ্গল-এর উপ আরক্ষাধ্যক্ষক প্রণতি সাহা, উদীয়মান অভিনেত্রী সঙ্গীতা দাস ও শ্বেতা মিশ্র ছাড়াও পুষ্টিবিদ অনুশ্রী মিশ্র-কে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
বলে রাখা ভালো, এই বছর সৃজনশীল, দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য ‘স্বাদে আহ্লাদে’ পরিবার বিজয়ী পুজো সংগঠকদের পুরস্কার মূল্যের পাশাপাশি, স্মারক, শংসাপত্র ছাড়াও ‘স্বাদে আহ্লাদে’-র ১ লিটারের সরষের তেলের পাউচও উপহার রূপে তুলে দিয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে ‘স্বাদে আহ্লাদে’-র তরফ থেকে বরিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানিয়েছেন, “এই বছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটা ৩৩ পল্লী-র হাতে পুরস্কার রূপে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় স্থানাধিকারী ইয়ং বয়েজ আমরা সবাই-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পূবালী নতুন ক্লাব-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৫ হাজার টাকা।”

