কলকাতা, বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬: লন্ডনভিত্তিক উপভোক্তা প্রযুক্তির ইউনিকর্ন কোম্পানি নাথিং ভারতে তাদের ষষ্ঠ এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করার কথা আজ ঘোষণা করেছে। এটি এখন কলকাতায় খুলে গেছে। নতুন এই সেন্টার পূর্ব ভারতে কোম্পানির বিক্রয়-পরবর্তী সেবা ব্যবস্থাকে আরও মজবুত করবে। সেইসঙ্গে ক্রমবর্ধমান গ্রাহকদের জন্য দ্রুত ও আরও ভালো বিশেষ সহায়তা দেওয়ার প্রতি নাথিং-এর ধারাবাহিক প্রতিশ্রুতির প্রমাণ।
দেশজুড়ে ইতিমধ্যে তাদের পাঁচটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু রয়েছে। এর মধ্যে কলকাতার এই নতুন সেন্টারটি নাথিং-এর পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোম্পানির লক্ষ্য হলো দ্রুত বাড়তে থাকা গ্রাহক সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে মজবুত ও প্রিমিয়াম সার্ভিস ব্যবস্থা গড়ে তোলা। এই সেন্টারে প্রশিক্ষিত বিশেষজ্ঞরা গ্রাহকদের বিশেষজ্ঞ সহায়তা দেবেন। এখানে পাওয়া যাবে প্রায়োরিটি সার্ভিসিং, বিশেষজ্ঞ ডায়াগনস্টিকস এবং উন্নত গ্রাহক সেবা, সেই সবকিছুই যা নাথিং-এর নিজস্ব ব্র্যান্ডের পরিবেশে মিলবে।
এই সম্প্রসারণ নিয়ে কথা বলতে গিয়ে নাথিং ইন্ডিয়ার কো-ফাউন্ডার ও ইন্ডিয়া প্রেসিডেন্ট আকিস ইভানজেলিডিস বলেছেন, “নাথিং-এ আমরা গ্রাহকের অভিজ্ঞতাকে পণ্যের অভিজ্ঞতারই একটা অংশ হিসেবে দেখি। ভারত জুড়ে আমাদের কমিউনিটি যেভাবে দ্রুত বাড়ছে, তাতে আমাদের এক্সক্লুসিভ সার্ভিস ব্যবস্থাকে আরও বাড়ানো খুবই জরুরি। কলকাতায় আমাদের ষষ্ঠ এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করাটা পূর্ব ভারতসহ সারা দেশের গ্রাহকদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য এবং বিশেষায়িত সহায়তা দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন”।
কলকাতায় নাথিং-এর এক্সক্লুসিভ সার্ভিস সেন্টারটি অবস্থিত ৩য় তল, #৬৬ বিবেকানন্দ রোড, গিরিশ পার্ক নর্থ, পি.এস. গিরিশ পার্ক, কলকাতা – ৭০০০০৬-এ। এই সেন্টার সোমবার থেকে শনিবার সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সম্পূর্ণ বন্ধ থাকে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারকে বিশেষভাবে নাথিং সার্ভিস ডে হিসেবে পালন করা হয়, যেদিন গ্রাহকরা পণ্যের ফ্রি ক্লিনিং, স্পেয়ার পার্টসে ছাড় এবং নি:শুল্ক সার্ভিস এর সুবিধা পাবেন।
সংস্থার এই দ্রুত বৃদ্ধিকে সমর্থন করতে নাথিং বিক্রয়-পরবর্তী পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করে চলেছে। ২০২৫ সালে একাই কোম্পানি সারা দেশে তার সার্ভিস নেটওয়ার্ককে ৩৫০ থেকে বাড়িয়ে ৪৩০টি সার্ভিস সেন্টারে নিয়ে গেছে। ২০২৬ সালের শেষের মধ্যে এই সংখ্যা ৫০০-তে পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এছাড়া প্রায়োরিটি সার্ভিস ডেস্কের সংখ্যাও ৫টি থেকে বেড়ে ৩০টিরও বেশি জায়গায় পৌঁছেছে। এর ফলে ভারতের গ্রাহকদের জন্য সার্ভিস আরও সহজলভ্য হয়েছে এবং মেরামতের সময়ও অনেক কমে এসেছে।
কলকাতার নতুন এক্সক্লুসিভ সার্ভিস সেন্টারটি নাথিং-এর আরও ব্যক্তিগতকৃত ও প্রিমিয়াম বিক্রয়-পরবর্তী সেবা দেওয়ার অব্যাহত প্রচেষ্টার একটা অংশ। মেরামত ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি এই সেন্টারে সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হবে। এছাড়া গ্রাহকরা এখানে কেয়ার প্ল্যান এবং ডিভাইস প্রোটেকশন সল্যুশনের মতো সুবিধা পাবেন। এই ধরণের উদ্যোগের মাধ্যমে পূর্ব ভারতের গ্রাহকদের জন্য ডিভাইসের মালিকানার অভিজ্ঞতা আরও সহজ ও ঝামেলামুক্ত হয়ে উঠবে।
ভারত এখনও ব্র্যান্ডটির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বৃদ্ধির বাজার। নাথিং ভারতে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছে। ২০২৫ সালে টানা আটটা ত্রৈমাসিকের মধ্যে সাতটিতেই তারা শীর্ষে ছিল। কোম্পানিটি ২০২৫ সালের শুরুতেই মোট বিক্রিতে ১ বিলিয়ন ডলার (১০০ কোটি ডলার) অতিক্রম করেছে। এরপর তারা ২০০ মিলিয়ন ডলারের সিরিজ সি ফান্ডিং পেয়ে ব্যবসাকে ১.৩ বিলিয়ন ডলারের স্তরে নিয়ে গেছে। এই ফান্ডিং এসেছে বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে। এই মাসের শুরুতে নাথিং বেঙ্গালুরুতে তাদের প্রথম ফ্ল্যাগশিপ অফলাইন স্টোরও খুলেছে। এখন তারা ৫ই মার্চ, ২০২৬-এ Phone (4a) লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

