কলকাতা ১ফেব্রুয়ারি ২০২৬ :পরিকাঠামগত ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেভাবে ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছে তাতে তাদের দায়বদ্ধতা যেমন প্রমাণিত। তাই সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই নজরুল মঞ্চ সভাগৃহে শুরু হল পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম–একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের Convener প্রতাপ নায়েক, President ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ, Vice President ইঞ্জিনিয়ার অনন্ত নন্দী, General Secretary ইঞ্জিনিয়ার অনির্বাণ ওঝা, Advisor ইঞ্জিনিয়ার শিবু বিশ্বাস এবং ইঞ্জিনিয়ার দেবরাজ সিংহ রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশীষ কুমার, অশোক দে সহ একাধিক বিশিষ্ট অতিথি ও জনপ্রতিনিধি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের নভেম্বর মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় ইউনিট কনফারেন্স ও জেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করার পর গত ৩০ ও ৩১ জানুয়ারি মৌলালী যুব কেন্দ্রে স্বামী বিবেকানন্দ হলে জেলা নেতৃত্বদের নিয়ে Delegates Conference-এর মাধ্যমে এই রাজ্য সম্মেলনের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে মূল State Conference।
এই ঐতিহাসিক সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার ইঞ্জিনিয়ার সদস্য অংশগ্রহণ করছেন। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং ক্যাডারদের একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য—
ষষ্ঠ পে কমিশনের সুপারিশ অনুযায়ী জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রমোশনাল রেশিও ৬০:৪০-এর পরিবর্তে ৫০:৫০ কার্যকর করা, WBSES ও WBES-এর ক্ষেত্রে পে কমিশনের দ্বিতীয় অংশের সুপারিশ বাস্তবায়ন, অবৈজ্ঞানিক রি-স্ট্রাকচারিংয়ের বদলে ইঞ্জিনিয়ারিং দপ্তরে বৈজ্ঞানিক পুনর্গঠন, কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে PSC নিয়োগে অগ্রাধিকার, ব্লক স্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নতুন পদ সৃষ্টি, KMDA দপ্তরে WBHS, LTC ও HTC চালু এবং পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে লাইসেন্স প্রথা বাতিল।
এছাড়াও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কীভাবে আরও দ্রুত ও ব্যয়-সাশ্রয়ীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও দপ্তরগুলির মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।এছাড়া তাদের সংগঠনের মধ্য দিয়ে তারা চায় ইঞ্জিনিয়াররা যাতে মানুষের জন্য ঐক্যবদ্ধতাকে এবং নিজেদের সমস্যাগুলিও সমাধান করতে পারে।

