মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিঙ্গুর থেকে তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করলেন। এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি সাঁতরাগাছি-তাম্বরম, হাওড়া-আনন্দ বিহার এবং শিয়ালদহ-বেনারসের মধ্যে চলবে।এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জয়রামবাটি এবং ময়নাপুরের মধ্যে একটি নতুন রেললাইন (১৫ কিমি) এবং জয়রামবাটি-ময়নাপুরের মধ্যে একটি নতুন ট্রেনেরও উদ্বোধন করেছেন। সাঁতরাগাছিতে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং, , রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও, সতীশ কুমার, দক্ষিণ পূর্ব রেল মহাব্যবস্থাপক অনিল কুমার মিশ্র, বিভাগীয় রেল ব্যবস্থাপক, খড়্গপুর শ্রী ললিত মোহন পান্ডে, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
তাম্বারাম-সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শুক্রবার তাম্বারাম থেকে বিকেল ৩
৩০ এ ছেড়ে যাবে এবং পরের দিন সন্ধ্যা ৮ টা ১৫ তে সাঁতরাগাছি পৌঁছাবে। ফেরার পথে, সাঁতরাগাছি – তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার সাঁতরাগাছি ছেড়ে যাবে।
হাওড়া-আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার হাওড়া থেকে ২৩.১০ মিনিটে ছেড়ে তৃতীয় দিন ০২:৫০ মিনিটে আনন্দ বিহারে পৌঁছাবে। ফিরতি পথে, আনন্দ বিহার – হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস প্রতি শনিবার আনন্দ বিহার থেকে ০৫:১৫ মিনিটে ছেড়ে পরের দিন ১০:৫০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
বারাণসী-শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার বারাণসী থেকে ২২:১০ মিনিটে ছেড়ে পরের দিন ০৯:৫৫ মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। ফিরতি পথে, শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সোমবার, বুধবার এবং শনিবার শিয়ালদহ থেকে ১৯:৩০ মিনিটে ছেড়ে পরের দিন ০৭:২০ মিনিটে বারাণসীতে পৌঁছাবে।
নতুন প্রকল্প এবং নতুন ট্রেন:
ভারতীয় রেলওয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জয়রামবাটি-ময়নাপুর পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন লাইন ২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সম্পন্ন করেছে। এই অংশটি বৃহত্তর তারকেশ্বর-বিষ্ণুপুর (৮৩ কিমি) নতুন রেললাইন প্রকল্পের একটি অংশ, যার লক্ষ্য আঞ্চলিক রেল সংযোগকে শক্তিশালী করা।জয়রামবাটি-ময়নাপুর মেমু ট্রেনটি জয়রামবাটি থেকে রাত ২০:১০ মিনিটে ছেড়ে ময়নাপুরে রাত ২০:৩১ মিনিটে পৌঁছাবে। ফিরতি ট্রেন, ময়নাপুর-জয়রামবাটি মেমু, ময়নাপুর থেকে সন্ধ্যা ১৯:২৮ মিনিটে ছেড়ে জয়রামবাটিতে রাত ২০:০০ মিনিটে পৌঁছাবে। ট্রেনটি উভয় দিকেই বরগোপীনাথপুর স্টেশনে থামবে।

