কলকাতা ১৬জানুয়ারী ২০২৬: এবার গঙ্গাসাগর পূন্যস্নান উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম কলকাতার বাবুঘাটে। সেখানে মেলা চলেছে ৮ তারিখ থেকে ১৭ তারিখ অবধি। সেখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে। সারাদিন চলছে কীর্তন গান থেকে শুরু করে ঈশ্বরের উপাসনা। যেমন রয়েছে জৌনপুর নাগরিক সংঘ।

২লাখ মানুষের খাবার আয়োজন করেছে। এছাড়া তাদের উদ্যোগে তৈরি হয়েছে মেডিকেল ক্যাম্প । সংস্থার প্রেসিডেন্ট লালমনি মিশ্র জানান, তারা ৫০০দুস্থ মানুষদের কম্বল দান করেছেন। এছাড়াও বাসে গঙ্গাসাগরে নিয়ে যাওয়ার এবং আসার ব্যবস্থা করেছেন। ।কোন অসুবিধা হলে আর্থিক সাহায্য করেছেন। তাদের ১০০ এর বেশি সদশ্য আছে। হাওড়ায় হেড অফিস। ১৯৯৬ এ সংস্থা শুরু হয়। চ্যায়ারম্যান রামভুয়াল তিওয়ারি। সংস্থার মিডিয়া দেখভাল করেন সুধাকর রায়। তিনিও সংস্থা সম্পর্কে বলেন যে এছাড়া বিভিন্ন সময়ে তারা সেবামূলক কাজ করে থাকেন।

