১৬ জানুয়ারী ২০২৬: শুভ উদ্বোধনের মাধ্যমে নলেজ সিটির চেয়ারম্যান আব্দুর রব এবং অধ্যক্ষা মীরা গাঙ্গুলীর হাত ধরে চালু হলো মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট। ইনস্টিটিউটে রয়েছে উচ্চমানের লাইব্রেরী এবং প্র্যাকটিকাল ক্লাস করার সুবিধা। চেয়ারম্যান আব্দুর রব জানান, ১০ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার সাথে সাথে ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপেরও ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে পড়াশোনা করে তাদের নলেজ সিটিতেই

এ আর এম সি মেডিক্যাল কলেজে কাজের সুযোগ পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য হাসপাতালেও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। তবে এআরএমসি মেডিক্যাল কলেজে ৪৬০ বেডের হাসপাতাল তৈরীর কাজ প্রায় শেষের মুখে। যেহেতু ১০০সিট থাকবে এমবিবিএস -এ তাই সেখানে ৩০০ নার্সের প্রয়োজন রয়েছে।

রবীন্দ্রনাথের আদর্শকে মাথায় রেখে নলেজ সিটি তৈরি হয়েছিল। তাই ধীরে ধীরে আরও বিভিন্ন ইনস্টিটিউট এখানে তৈরি করা হবে। নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরে পথ চলা শুরু হল। অধ্যক্ষা মীরা গাঙ্গুলি জানান,আগামী দিনের এই ইনস্টিটিউট নতুন পথে ছাত্রীদের দিশা দেখাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু গুণী ব্যক্তিরা এবং নলেজ সিটির অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।৮ জন ছাত্রী নিয়ে পথ চলা শুরু হলেও এখানে ৪০ জন ছাত্রী পড়াশুনা করতে পারবে। আগামী কয়েক বছরে যারা পাশ করবে তারা সবাই নলেজ সিটির হাসপাতালে প্রথমে কাজের সুযোগ পাবে। তাই নলেজ সিটির এই উদ্যোগ শিক্ষা এবং কর্মসংস্থানের পশ্চিমবঙ্গে পথ দেখাবে।

