১৭জানুয়ারী ২০২৬: আদ্যাপীঠে অন্নদা ঠাকুরের ১৩৫ তম জন্মোৎসব উপলক্ষে ৮০০০ নর নারায়ণের সেবার উদ্যোগ নেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুড়াল ভাই। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি শ্যামল সেন , রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক তাপস চ্যাটার্জি ও আরও অন্যান্য গুনিজন। শ্যামল সেন জানান, অন্নদা ঠাকুরের জন্মদিনে এই অসামান্য উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিধান তাপস চ্যাটার্জি জানান মানুষের সেবায় পরম ধর্ম। ব্রহ্মচারী মুরাল ভাই জানান, এই সেবাই আমাদের পরম্পরা মানুষের কাজের মধ্য দিয়েই আদ্যাপীঠ বেঁচে থাকবে।
অন্নদা ঠাকুরের ১৩৫তম জন্মোৎসবে আদ্যাপিঠে ৮০০০ নর নারায়ন সেবা

