গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে সেবা কার্যে হিন্দু সৎকার সমিতি

গঙ্গাসাগর মেলা ২০২৬ এ হিন্দু সৎকার সমিতির সেবা শিবিরের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে ৯ই জানুয়ারি ২০২৬ এ, ভয়ঙ্কর ঠান্ডায় শুধু সেবা কাজে নিয়োজিত থাকার জন্য ৩০ জন স্বেচ্ছাসেবকের একটা দল ৯ ই জানুয়ারি লট ৮ এ পৌচ্ছয়। একটা দল নামখানায়, একটা দল লট ৮ এ,এবং ১৮ জনের দলটা মেলা প্রাঙ্গণে সেবা কার্যে নিয়োজিত আছে। গত ১২ ই জানুয়ারি ক্যাম্পে স্বামীজির জন্মদিন পালন করা হয়েছে এবং দুঃস্থ মানুষদের কম্বল উপহার দেওয়া হয়েছে। বহুবছর ধরে হিন্দু সৎকার সমিতি এই সেবা কার্যে নিয়োজিত আছে। পশ্চিমবঙ্গ সরকার এবং সাগরমেলা কতৃপক্ষ কে ধন্যবাদ জানাই তাদের এই সুঠাম পরিকাঠামো ব্যবস্থার জন্য। এই মেলায় আমাদের ৪ টা শববাহী যান সাগরে দিনরাত কাজের জন্য সদা প্রস্তুত, আর আছে সৈনিক এর মতো হিন্দু সৎকার সমিতির স্বেচ্ছাসেবকরা। ২৪ ঘন্টা যোগাযোগের জন্য মুঠো ফোনের নাম্বার নিচে দেওয়া হলো। ৯৮৩০৩০৩৪৪৭ /৯৮৩৬৪৮৩৮৭৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *