এনওসি পেয়ে গেলেন ডিফেন্ডার আনোয়ার আলি
সুদীপ্ত ভট্টাচার্য কলকাতা, ১৯ সেপ্টেম্বর ২০২৪:অবশেষে এনওসি পেয়ে গেলেন ডিফেন্ডার আনোয়ার আলি। বৃহস্পতিবার এই ঘোষণা করে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ফলে চলতি আইএসএলে আগামী রবিবার কেরল ব্লাস্টার্স ম্যাচেই হয়তো লাল-হলুদ জার্সি গায়ে অভিষেক হতে পারে আনোয়ারের। এই ইস্যুতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর। কাজেই তার আগে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ…

