টুকরো স্মৃতি নয়তো টুকরো
সুবল সরদার ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন জয়ন্ত রায় । ক্লাসে স্যার প্রতিটা শব্দ ধীরে ধীরে পরিস্কার উচ্চারণ করতে করতে এক একটা করে বাক্য শেষ করতেন । এমনভাবে তিনি বলতেন যেন ডাক্তারবাবু রোগীর হাতে ইনজেকশনের সূচ ফোটাচ্ছেন । তাঁর পড়ানো ছাত্র ছাত্রীদের বুঝতে অসুবিধা হবার কথা নয় । আমরা তাঁকে পেয়েছিলাম ইলেভেন…

